ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
সৌদির বাজারে বাংলাদেশের মুরগি ও ডিম নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক জনস্বাস্থ্য ও অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) এবং নিউ ক্যাসল রোগের বৈশ্বিক সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষা দিতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের কাঁচা মুরগির মাংস ও ডিম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সতর্কতামূলক কড়াকড়ির কথা জানানো হয়।
নিষেধাজ্ঞার কবলে পড়া ৪০টি দেশের তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও মিয়ানমার। এছাড়া তালিকায় যুক্তরাজ্য, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, জাপান, মিসর, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের মতো আরও ৩৬টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। মূলত এসব দেশ থেকে আসা পোল্ট্রি পণ্যের মাধ্যমে প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই এই আগাম ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কেবল কাঁচা মাংস ও ডিমের ওপর কার্যকর হবে। তবে উচ্চতাপে প্রক্রিয়াজাত করা বা রান্না করা মুরগির মাংস ও ডিম আমদানিতে কোনো বাধা নেই। আমদানিকারক ও উৎপাদকরা যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্য সুরক্ষা মানদণ্ড মেনে চলেন, তবে প্রক্রিয়াজাত পোল্ট্রি পণ্যগুলো সৌদির বাজারে প্রবেশের অনুমতি পাবে।
পূর্ণ নিষেধাজ্ঞার পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ দিয়েছে সৌদি আরব। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ডেনমার্ক এবং মালয়েশিয়ার মতো দেশগুলো। এসব দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে পণ্য আমদানিতে বিশেষ কড়াকড়ি পালন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এভিয়েন ইনফ্লুয়েনঞ্জা ও নিউ ক্যাসল রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এই পদক্ষেপটি একটি অস্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা। সৌদির স্থানীয় খামারগুলো এবং জনস্বাস্থ্যকে সুরক্ষিত রাখাই এই আমদানিনিষেধের মূল উদ্দেশ্য। পরিস্থিতি অনুকূলে এলে এবং সংশ্লিষ্ট দেশগুলো রোগমুক্ত হলে এই বিধিনিষেধ পুনরায় পর্যালোচনা করা হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ