ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতের অভিভাবক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে সরকার। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্যাংকার মোস্তাকুর রহমানকে। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘ ২৫ বছর সফলভাবে দায়িত্ব পালনের পর তিনি এবার প্রতিষ্ঠানটির শীর্ষ পদে আসীন হলেন।
মোস্তাকুর রহমানের পেশাগত ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে। দীর্ঘ এই পথচলায় তিনি ফরেক্স রিজার্ভ এবং ট্রেজারি ম্যানেজমেন্ট (এফআরটিএমডি), ফিনান্সিয়াল ইন্টেগরিটি এবং কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) মতো স্পর্শকাতর বিভাগগুলোতে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ২৬ মে কেন্দ্রীয় ব্যাংকের এক দাপ্তরিক আদেশে তাঁকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে ‘ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে’ বদলি করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদোন্নতি নীতিমালা-২০২২ এর সকল শর্ত পূরণ করায় তাঁকে এই নতুন দায়িত্ব প্রদান করা হলো। তাঁর এই নিয়োগের মাধ্যমে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক এই কর্মকর্তার পৈত্রিক নিবাস খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে। মেধা ও সততার জন্য ব্যাংকিং মহলে তাঁর বিশেষ সুনাম রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই