ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নিউইয়র্কে বাঙালির বৈশাখী সুর
ডুয়া ডেস্ক : বৃষ্টিভেজা নিউইয়র্কের টাইমস স্কয়ারও যেন মেতেছিল বাংলা নববর্ষের উৎসবের রঙে। সুর, নৃত্য আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল ঐতিহাসিক এই স্থান। সহস্র বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং বিদেশি অতিথিদের উপস্থিতিতে বাংলা বর্ষবরণ পেয়েছে আন্তর্জাতিক মাত্রা।
এ বছরের উৎসবটি উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত সংস্কৃতিসাধক ও ছায়ানটের সভাপতি প্রফেসর ড. সনজীদা খাতুনকে। বর্ষবরণ উপলক্ষে ১২ এপ্রিল টাইমস স্কয়ার এবং ১৩ এপ্রিল জ্যাকসন হাইটসে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববাঙালি সংগঠন।
আয়োজনে অংশ নেয় থাইল্যান্ড, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল এবং অতিথিরা। এতে গান, নৃত্য, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলায় অংশ নেয় প্রবাসী বাঙালির পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষজনও। শিশুদের কণ্ঠে গান আর বড়দের সম্মিলিত পরিবেশনায় বর্ষবরণ উৎসব হয়ে ওঠে বহু কণ্ঠের সুরেলা আয়োজন।
কণ্ঠশিল্পী মহীতোষ তালুকদার তাপসের পরিচালনায় শতকণ্ঠের পরিবেশনা এবং রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’ আয়োজনটিকে নিয়ে যায় এক নতুন উচ্চতায়। নারী-পুরুষের ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ ও পরিবেশনা বাংলার জয়গান তোলে বিশ্বমঞ্চে।
১৪৩২ বঙ্গাব্দের বর্ষবরণের একটি বিশেষ দিক ছিল এই উৎসবের বহুমাত্রিকতা। এই বছরই নিউইয়র্ক রাজ্য সরকার ১৪ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে গভর্নর অফিস থেকে জানানো হয়েছে, এ উৎসব এবার ২৮ এপ্রিল সরকারি উদ্যোগে উদযাপন করা হবে।
২০২৫ সালের ২২ জানুয়ারি নিউইয়র্ক সিনেটে সর্বসম্মতভাবে পাস হয় বাংলা নববর্ষ উদযাপন প্রস্তাব, যা প্রস্তাব করেছিলেন সিনেটর লুইস সেপুলভেদা মুক্তধারা ফাউন্ডেশনের অনুরোধে। এই রেজুলেশনের মাধ্যমে বলা হয়, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রতির প্রতীক হিসেবে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
২০২৩ সালে টাইমস স্কয়ারে প্রথমবারের মতো বাংলা বর্ষবরণ উৎসব শুরু হয়েছিল। মাত্র দুই বছরের ব্যবধানে ২০২৫-এ এসে এই আয়োজনটি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে, যা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাঙালিদের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ