ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মার্কেট লিডারে নতুন দুই কোম্পানির আবির্ভাব
ডুয়া নিউজ: বিদয়ীয় সপ্তাহে (০৬-১০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট লিডারের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, বিচ হ্যাচারি, সানলাইফ ইন্স্যুরেন্স, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা ও ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার।
কোম্পানিগুলোর মধ্যে আগের সপ্তাহে (২৩-২৮ এপ্রিল) মার্কেট লিডারের তালিকায় ছিল বিএসসি, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, বিচ হ্যাচারি, সানলাইফ ইন্স্যুরেন্স, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশনের শেয়ার।
তবে নাভানা ফার্মা ও ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে মার্কেট লিডারের তালিকায় অন্তর্ভূক্ত ছিল না। এ দুটি কোম্পানির শেয়ার বিদায়ী সপ্তাহে মার্কেট লিডারের তালিকায় নতুন করে উঠে এসেছে।
কোম্পানি দুটির মধ্যে বিদায়ী সপ্তাহে নাভানা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৭৩ লাখ ৫৪ হাজার ৪৯৮টি। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৮ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের শুরুতে যা ছিল ৫২ টাকা ২০ পয়সা। কোম্পানিটি সর্বশেষ শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
অন্যদিকে, সপ্তাহজুড়ে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৪৩ লাখ ০১ হাজার ১৪৯টি। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮০ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের শুরুতে যা ছিল ৭৭ টাকা ১০ পয়সা। কোম্পানিটি সর্বশেষ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে ১৯ শতাংশ ক্যাশ।
কোম্পানি দুটির সর্বশিষ পিই রেশিও (মূল্য আয় অনুপাত) দাঁড়িয়েছে নাভানা ফার্মার ১৩ দশমিক ০৯ এবং ইস্টার্ন হাউজিংয়ের ৯ দশমিক ৭০।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি