ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (০৬-১০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে হাইডেলবার্গ সিমেন্টের দর বেড়েছে ২৭.৬১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২১৪ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭৩ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫৯ টাকা ২০ পয়সা বা ২৭.৬১ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা বা ২৩.৫৩ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৯০ পয়সা বা ২০ শতাংশ।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৮.০৬ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ১৭.১৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ১৬.৩৩ শতাংশ, এমবি ফার্মার ১৪.৯১ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৪.১৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪.০৫ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জের ১৩.৬১ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের