ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে ট্রাম্প!
ডুয়া ডেস্ক: ইরানের ওপর নিষেধাজ্ঞাসহ সামরিক পদক্ষেপের কথাও ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আলোচনায় কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই।”
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ইরানবিরোধী পদক্ষেপের ক্ষেত্রে ইসরায়েলকে নেতৃত্ব দিতে চান। সামরিক পদক্ষেপের বিকল্প আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “অবশ্যই আছে। যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তাহলে আমরা সামরিক ব্যবস্থা নেব। ইসরায়েল অবশ্যই এতে নেতৃত্ব দিবে।”
এদিকে, ইরানের ছয় ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পারমাণবিক কর্মসূচি তদারকি ও পরিচালনার সঙ্গে জড়িত এসব ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি তদারকি ও পরিচালনার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সহায়তাকারী হিসেবে চিহ্নিত ৫টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাগুলো মূলত ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) এবং এর অধীনস্থ ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানিকে (টেসা) লক্ষ্য করে দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল