ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এনআইডিতে যুক্ত হতে পারে ডাক নাম, আসছে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাকে আরও নির্ভুল ও জালিয়াতিমুক্ত করতে নতুন কিছু উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে এনআইডি নিবন্ধনের সময় মূল নামের পাশাপাশি ব্যক্তির ‘ডাক নাম’ যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ভোটার নিবন্ধনে স্থানীয় কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ নেওয়ার প্রক্রিয়াও চালুর পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, নাগরিকদের সঠিকভাবে শনাক্ত করতে এবং পরিচয় গোপনের সুযোগ কমাতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মহাপরিচালকের মতে, অনেক অপরাধী ভিন্ন পরিচয়ে এনআইডি তৈরি করে থাকে। তাই ডেটাবেজে ডাক নাম যুক্ত করা হলে একজন ব্যক্তিকে শনাক্ত করা সহজ হবে এবং কেউ সহজে নিজের পরিচয় গোপন করতে পারবে না। এতে নাগরিক পরিচয় যাচাই আরও কার্যকর হবে।
এছাড়া বিদেশি নাগরিক বা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ঠেকাতেও নতুন কৌশল গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, নিবন্ধন ফরম-২ এ আবেদনকারীর এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ নেওয়ার জন্য আলাদা একটি ঘর সংযোজনের পরিকল্পনা রয়েছে।
তার মতে, স্থানীয় কোনো বিশিষ্ট ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করা হলে রোহিঙ্গা বা অন্য বিদেশি নাগরিকদের পক্ষে বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করা অনেকটাই কঠিন হয়ে যাবে। কারণ স্থানীয় প্রতিনিধিরাই আবেদনকারীর পরিচয় ও এলাকার সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই করবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে এনআইডি কার্ডে নাগরিকের নাম ও মা-বাবার নাম থাকলেও পারিবারিক বা স্থানীয়ভাবে ব্যবহৃত ডাক নাম ডেটাবেজে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত থাকে না। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এনআইডির তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হবে এবং ভোটার তালিকা হালনাগাদের কাজও মাঠপর্যায়ে বেশি স্বচ্ছভাবে করা সম্ভব হবে বলে আশা করছে ইসি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ