ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পকে সহজে ছাড়ব না ইরান
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল আন্তর্জাতিক কৌশলকে দায়ী করেছে ইরান। দেশটির শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, এই ভুল সিদ্ধান্তের ফলই এখন যুদ্ধের রূপ নিয়েছে এবং এর দায় থেকে ট্রাম্পকে ছাড় দেওয়া হবে না।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেহরান কোনোভাবেই পিছু হটবে না। তার মতে, যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপের ফল ভোগ করতেই হবে ওয়াশিংটনকে।
শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি এসব কথা বলেন।
তিনি বলেন, "এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব-নিকাশের ফলাফল।"
লারিজানির মতে, ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলায় যে কৌশল প্রয়োগ করেছিলেন, সেটিই ইরানের ক্ষেত্রেও কার্যকর হবে। কিন্তু সেই হিসাব বাস্তবে সফল হয়নি এবং উল্টো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
তার ভাষায়, এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। তিনি দাবি করেন, ওয়াশিংটন এখন নিজেদের ভুল সিদ্ধান্তের ফলেই জটিল অবস্থার মধ্যে আটকে পড়েছে।
লারিজানি আরও বলেন, "তবে আমরা ট্রাম্পকে এত সহজে ছাড়বো না। যে ভুল তিনি করেছেন, সেজন্য তাকে মাশুল গুণতেই হবে।"
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে। তবে ২৭ ফেব্রুয়ারি সেই সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এর একদিন পর, ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী, যার নাম দেওয়া হয় ‘অপারেশন এপিক ফিউরি’। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।
এই হামলার জবাবে ইরান একাধিকবার ইসরায়েলি স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানিয়েছে দেশটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু