ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণ; সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ডুয়া ডেস্ক: প্রতি বছর কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগতার আয়োজন করে যুক্তরাজ্য। প্রতিবারের মতো এ বছরও এই প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন রচনা প্রতিযোগিতা। প্রতিবছর হাজার হাজার মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
২০২৫ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। এই সৃজনশীল রচনা প্রতিযোগিতা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের কণ্ঠ উন্নত করা এবং দক্ষতা বিকাশের একটি উপায়।
বিশ্বের ৬৫টি দেশের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক কমনওয়েলথ আয়োজিত এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুটি ক্যাটাগরি রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে দুজন করে মোট চারজন বিজয়ী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড সফরের সুযোগ। লন্ডনের রয়্যাল প্যালেসে অনুষ্ঠিত হবে একটি বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে সার্টিফিকেট, গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। এই রচনায় অংশগ্রহণের জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা বিশেষ শর্তের প্রয়োজন নেই।
প্রতিযোগিতায় রচনা লিখতে হবে ইংরেজিতে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টপিক থাকবে। একজন প্রতিযোগী শুধুমাত্র একটি টপিকের ওপর রচনা লিখতে পারবেন। রচনার টাইটেল, বাচনভঙ্গি এবং শব্দচয়ন নিজের পছন্দ অনুযায়ী করা যাবে। জুনিয়র ক্যাটাগরির জন্য রচনা সর্বোচ্চ ৭৫০ শব্দের হতে হবে। আর সিনিয়র ক্যাটাগরির জন্য তা ১৫০০ শব্দের মধ্যে থাকতে হবে। রচনা অনলাইনে জমা দিতে হবে এবং তা শুধুমাত্র নিজের লেখা হওয়া উচিত। এক অথবা একাধিক জনের রচনা একসঙ্গে জমা দেওয়া যেতে পারে।
জুনিয়র ক্যাটাগরিবয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম)
সিনিয়র ক্যাটাগরিবয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম)
রচনা জমার শেষ তারিখ২৩ মে ২০২৫
রচনা জমা দেওয়ার গাইডলাইন ও অনলাইনে রচনা জমা দিতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট