ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
বিদেশে পড়তে নারীদের সেরা পাঁচ স্কলারশিপ
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ এখন আর ব্যতিক্রম নয়, বরং এক শক্তিশালী বাস্তবতা। দেশে-বিদেশে নিজেদের দক্ষতা প্রমাণে নারী শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন সমানতালে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান নারীদের জন্য বিশেষায়িত স্কলারশিপ ও ফেলোশিপ চালু করেছে।
প্রতি বছর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করেন। সাম্প্রতিক সময়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের শিক্ষা ও গবেষণায় সহায়তা দিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্দিষ্ট খাতে আর্থিক সহায়তা ও ফেলোশিপ প্রদান করছে। নিচে নারীদের জন্য জনপ্রিয় পাঁচটি স্কলারশিপ তুলে ধরা হলো-
১. ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন স্টেম স্কলারশিপ
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে উচ্চশিক্ষায় নারীদের উৎসাহ দিতে এই স্কলারশিপ চালু করা হয়েছে। দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের নারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ডিগ্রি বা আর্লি একাডেমিক ফেলোশিপের সুযোগ পান।
এই কর্মসূচির আওতায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ রয়েছে সেগুলো হলো- Queen Mary University of London, Anglia Ruskin University, University of Greenwich, University of Southampton এবং Coventry University। আবেদনের সময়সীমা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে।
২. Australia Awards স্কলারশিপ
উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া সরকারের এই বৃত্তি বিশেষভাবে জনপ্রিয়। নেতৃত্বের গুণাবলি রয়েছে এবং নিজ দেশে উন্নয়নে অবদান রাখতে আগ্রহী প্রার্থীরা এতে আবেদন করতে পারেন। মাস্টার্স পর্যায়ে ব্লু ইকোনমি, স্বাস্থ্য, শিল্প-বাণিজ্য, পাবলিক পলিসি ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। নারী শিক্ষার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়।
৩. ইউনেসকো ল’রিয়েল ফর উইমেন ইন সায়েন্স ফেলোশিপ
১৯৯৮ সাল থেকে চালু থাকা এই ফেলোশিপ বিজ্ঞানভিত্তিক গবেষণায় নিয়োজিত নারীদের জন্য। জীববিজ্ঞান, গণিত, প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞানের গবেষকরা এ সহায়তার আওতায় আর্থিক অনুদান ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে থাকেন।
৪. গুগল জেনারেশন গুগল স্কলারশিপ
কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিখাতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে এই স্কলারশিপ দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা ৭,০০০ মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পান এবং নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পান।
৫. CFA Institute উইমেন স্কলারশিপ
ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সিএফএ ইনস্টিটিউট এই স্কলারশিপ চালু করেছে। সিএফএ প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী নারীরা প্রতিবছর সেপ্টেম্বর মাসে আবেদন করতে পারেন। এর মাধ্যমে পরীক্ষার ফি কমানোসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উচ্চশিক্ষায় নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ বিশ্বজুড়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এসব স্কলারশিপ তাদের আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতা বিকাশ ও নেতৃত্বে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ