ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
৩৬ লাখ টাকা ও আবাসনসহ সৌদি আরবে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন শুরু
রিপোর্টার
পার্থ হক: বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের গবেষণার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাউস্ট)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
২০০৯ সালে প্রতিষ্ঠিত গবেষণাভিত্তিক এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি সৌদি আরবের লোহিত সাগরের তীরে অবস্থিত। বিজ্ঞান, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠা করেন কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ। তিনি বলেছিলেন, ‘কাউস্ট হবে সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারী।’
বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি আর্থিক ভিত্তি গড়ে তুলতে প্রতিষ্ঠাতা ২০ বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের একটি নামকরা প্রতিষ্ঠানে বন্ড হিসেবে বিনিয়োগ করেন। সেখান থেকে প্রতিবছর প্রায় এক বিলিয়ন ডলার মুনাফা আসে, যা দিয়ে কাউস্টের বার্ষিক ব্যয় নির্বাহ করা হয়। ২০২৫ সালে বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কাউস্টের অবস্থান ষষ্ঠ। অত্যাধুনিক ল্যাব ও বিশ্বখ্যাত অধ্যাপকদের উপস্থিতির কারণে অনেকেই একে মধ্যপ্রাচ্যের ‘এমআইটি’ বলে থাকেন।
বৃত্তির সুযোগ-সুবিধা
এই স্কলারশিপ সম্পূর্ণ ‘ফুল-ফান্ডেড’। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও জীবনযাত্রার পূর্ণ ব্যয় পাবেন।
প্রতিবছর ২০ থেকে ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় ২৪ থেকে ৩৬ লাখ টাকা) জীবনযাত্রা ভাতা দেওয়া হবে, যা শিক্ষার্থীর যোগ্যতা ও ডিগ্রির অগ্রগতির ওপর নির্ভরশীল।
এ ছাড়া আধুনিক সুবিধাসম্পন্ন আবাসন, মেডিক্যাল ও ডেন্টাল কভারেজ এবং বিমান ভাড়াও বহন করবে বিশ্ববিদ্যালয়। উল্লেখযোগ্য বিষয় হলো আবেদনের জন্য কোনো ফি নেই।
যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র
মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর একাডেমিক ফল ভালো হতে হবে এবং মার্জিত আচরণের অধিকারী হতে হবে। বৃত্তি চলাকালে অন্য কোনো উৎস থেকে অর্থায়ন গ্রহণ করা যাবে না।
আবেদনের সঙ্গে জমা দিতে হবে-
নিজের লক্ষ্য ও গবেষণার পরিকল্পনা উল্লেখ করে ‘স্টেটমেন্ট অব পারপাস’
হালনাগাদ জীবনবৃত্তান্ত
পাসপোর্টের বৈধ কপি
তিনজন শিক্ষক বা সুপারভাইজরের সুপারিশপত্র
ইংরেজি দক্ষতার প্রমাণ (টোয়েফলে ন্যূনতম ৮১ বা আইইএলটিএসে ৬.৫)
আবেদন প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতির বিস্তারিত জানতে নির্ধারিতলিঙ্কে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ১১ এপ্রিল ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)