ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশিদের জন্য কানাডায় সেরা ছয় স্কলারশিপ
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: উন্নত শিক্ষা ব্যবস্থা, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং পড়াশোনা শেষে কাজ ও স্থায়ী বসবাসের সম্ভাবনা এসব কারণে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে কানাডা এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যেও দেশটিতে উচ্চশিক্ষা নেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। নির্দিষ্ট সরকারি নীতিমালার মাধ্যমে স্টাডি পারমিট ইস্যু হওয়ায় প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন। এদের জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে নানা ধরনের বৃত্তি। চলুন জেনে নেওয়া যাক কানাডায় উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ৬টি স্কলারশিপ সম্পর্কে।
১. সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার, পিএইচডি, ডক্টরেট, পোস্টডক্টরাল এবং সার্টিফিকেট প্রোগ্রামে বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারেন।
সুযোগ সুবিধা:
গ্যারান্টেড এন্ট্রান্স স্কলারশিপ: প্রায় ৫০০ থেকে ৩,০০০ কানাডিয়ান ডলার
জর্জ ও মার্শা আইভানি প্রেসিডেন্ট ফার্স্ট স্কলারশিপ: বছরে প্রায় ১০,০০০ ডলার (৪ বছরে সর্বোচ্চ ৪০,০০০ ডলার)
চ্যান্সেলর স্কলারশিপ: বছরে প্রায় ৭,৫০০ ডলার (মোট প্রায় ৩০,০০০ ডলার)
ইউ অব এস এন্ট্রান্স স্কলারশিপ: ৪ বছরের জন্য প্রতিবছর প্রায় ৬,০০০ ডলার
এডওয়ার্ডস আন্ডারগ্র্যাজুয়েট বৃত্তি: প্রায় ২৪,০০০ ডলার
কলেজ অব এগ্রিকালচার অ্যান্ড বায়ো-রিনিউয়েবল রিসোর্সেস স্কলারশিপ: প্রায় ৩,০০০ ডলার
আরো জানতেএখানে ক্লিক করুন
২. মন্ট্রিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
ক্যুবেক প্রদেশের মন্ট্রিয়ালে অবস্থিত মন্ট্রিল বিশ্ববিদ্যালয় একটি ফরাসি ভাষাভিত্তিক পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এখানে মূলত টিউশন ফি কমানোর লক্ষ্যে বিশেষ স্কলারশিপ দেওয়া হয়।
সুযোগ সুবিধা:
Tuition Exemption Scholarship-এর মাধ্যমে টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ কমানোর সুযোগ
সাধারণত এই বৃত্তি টিউশন ফি সমন্বয়ের জন্য ব্যবহৃত হয়, তবে জীবনযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করে না
আরো জানতেএখানে ক্লিক করুন
৩. টরন্টো বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
অন্টারিও প্রদেশে অবস্থিত টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। প্রতিবছর হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে বিভিন্ন স্কলারশিপ পেয়ে থাকেন।
সুযোগ সুবিধা:
বছরে প্রায় ২০ মিলিয়ন ডলার সমমূল্যের প্রায় ৪,৫০০ ভর্তি বৃত্তি প্রদান
কিছু বিশেষ স্কলারশিপে টিউশন ফি, আবাসন এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত থাকে
বেশিরভাগ বৃত্তি আংশিক আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়
আরো জানতেএখানে ক্লিক করুন
৪. আলবার্টা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
আলবার্টা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের মেধাভিত্তিক বৃত্তি রয়েছে।
সুযোগ সুবিধা:
বিভিন্ন একাডেমিক সাফল্যের ভিত্তিতে স্কলারশিপ প্রদান
কিছু ক্ষেত্রে প্রায় ৯,০০০ কানাডিয়ান ডলার বা তার বেশি উপবৃত্তি পাওয়া যায়
অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থায়নের মাধ্যমে প্রদান করা হয়
আরো জানতেএখানে ক্লিক করুন
৫. অটোয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক, মাস্টার ও পিএইচডি পর্যায়ে একাধিক বৃত্তি চালু করেছে।
সুযোগ সুবিধা:
প্রেসিডেন্ট স্কলারশিপের আওতায় প্রায় ৩০,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত সহায়তা
চ্যান্সেলর স্কলারশিপের মাধ্যমে প্রায় ২৬,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত আর্থিক সহায়তা
আরো জানতেএখানে ক্লিক করুন
৬. ম্যাকগিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
মন্ট্রিলের বিখ্যাত ম্যাকগিল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে বিভিন্ন এন্ট্রান্স স্কলারশিপ প্রদান করে থাকে।
সুযোগ সুবিধা:
প্রায় ৩,০০০ থেকে ৮,৫০০ কানাডিয়ান ডলার পর্যন্ত এন্ট্রান্স স্কলারশিপ
বেশিরভাগ ক্ষেত্রেই আংশিক অর্থ সহায়তা হিসেবে বৃত্তি প্রদান করা হয়
আরো জানতেএখানে ক্লিক করুন
কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে এসব বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। যথাযথ যোগ্যতা ও প্রস্তুতি থাকলে বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব স্কলারশিপের মাধ্যমে তুলনামূলক কম খরচে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন