ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্নাতকোত্তরে বৃত্তি দিচ্ছে নেদারল্যান্ডস, আবেদন যেভাবে
ডুয়া ডেস্ক: ইউরোপের অন্যতম উন্নত দেশ নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে দেশটির অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ‘ইউনিভার্সিটি অব টুয়েন্টি’। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১ মে ২০২৬ তারিখ পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আর্থিক সুবিধা:
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত একজন শিক্ষার্থী এক বছরের জন্য সর্বনিম্ন ৩,০০০ ইউরো থেকে সর্বোচ্চ ২২,০০০ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ শিক্ষার্থীদের জীবনযাত্রা ও পড়াশোনার খরচ হিসেবে প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই ২০২৬-২৭ সেশনের জন্য ইউনিভার্সিটি অব টুয়েন্টির যেকোনো একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হবে।
২. আবেদনকারীর কাছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া একটি ‘স্টুডেন্ট আইডি নম্বর’ থাকতে হবে।
৩. ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণে আইইএলটিএস (IELTS) স্কোর ন্যূনতম ৬.৫ অথবা টোফেল (TOEFL) স্কোর ৯০ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটি অব টুয়েন্টির নির্ধারিত কোনো একটি স্নাতকোত্তর কোর্সে ভর্তির আবেদন করতে হবে। যদি শিক্ষার্থী শর্তসাপেক্ষ বা পূর্ণাঙ্গ ভর্তির প্রস্তাব (Offer Letter) পেয়ে যান, তবেই তিনি স্টুডেন্ট আইডি ব্যবহার করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করা যাবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব টুয়েন্টি ১৯৬১ সালে কারিগরি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৬ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে মর্যাদা পায় এবং বর্তমানে এটি ইউরোপের অন্যতম সেরা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’