ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্কলার্শিপসহ জাপানে গবেষণার সুযোগ, আবেদন করুন এখনই
নিউজ ডেস্ক: গবেষণায় আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দিতে তিন থেকে ছয় মাস মেয়াদি পূর্ণ অর্থায়িত এক্সচেঞ্জ ফেলোশিপ চালু করেছে জাপানের মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এমআইএফ)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের পিএইচডি ডিগ্রিধারীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৬।
এ ফেলোশিপে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন সংশ্লিষ্ট গবেষণাকে। নির্বাচিত গবেষকেরা জাপানের বিশ্ববিদ্যালয়, জাতীয় গবেষণা প্রতিষ্ঠান কিংবা অনুমোদিত বেসরকারি গবেষণা সংস্থায় কাজ করার সুযোগ পাবেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৫ জন গবেষককে বাছাই করা হবে। নির্বাচিতদের থাকা-খাওয়া, গবেষণা ও ভ্রমণসহ সব ব্যয় বহন করবে এমআইএফ।
সুযোগ-সুবিধা
নির্বাচিত ফেলোরা মাসিক ২ লাখ ২০ হাজার জাপানি ইয়েন ভাতা পাবেন। পাশাপাশি আনুষঙ্গিক ব্যয়ের জন্য এককালীন ১ লাখ ২০ হাজার ইয়েন দেওয়া হবে। জাপানে যাওয়া-আসার বিমানভাড়া, শিক্ষা সফরের খরচ এবং চিকিৎসা ভাতা ও স্বাস্থ্যবিমার সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে এবং বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। জাপানি নাগরিকরা আবেদন করতে পারবেন না। প্রার্থীদের জাপানের কোনো হোস্ট ইনস্টিটিউশন থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হবে।
ইংরেজি বা জাপানি ভাষায় সাবলীলতা থাকতে হবে। পর্যটন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পূর্বে জাপানে দীর্ঘমেয়াদি অবস্থানের অভিজ্ঞতা থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া আবেদনকারীকে নিজ দেশে পেশাগতভাবে যুক্ত থাকতে হবে এবং ফেলোশিপ শেষে দেশে ফিরে উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
নির্ধারিত আবেদন ফরম, গবেষণা পরিকল্পনা, অন্তত একটি প্রকাশিত গবেষণাপত্রের কপি, জীবনবৃত্তান্ত, সুপারিশপত্র, শিক্ষাগত সনদ এবং জাপানি হোস্ট প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
ফাউন্ডেশনের নির্ধারিত ফরম ডাউনলোড করে ইংরেজিতে পূরণ করতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি একত্রে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের আকার ১০ মেগাবাইটের বেশি হওয়া যাবে না।
ফেলোশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক