ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বুয়েটের নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা
ডুয়া নিউজ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্ত দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধানত উল্লেখ করা হয়েছে, আবাসিক হলে সিটের সীমাবদ্ধতার কারণে সকল শিক্ষার্থীকে আবাসন নিশ্চিত করা সম্ভব হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে কঠোর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় সফল হয়ে যারা বুয়েটে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন, তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো হচ্ছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ বুয়েটের সকল স্নাতক শ্রেণির ক্লাস ১২ এপ্রিল (শনিবার) থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীকে আবাসিক অথবা অনাবাসিক (সংযুক্ত) হিসেবে একটি আবাসিক হলে ভর্তি হতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সিটের সংকট রয়েছে, যার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবজাতক শিক্ষার্থীদের ক্লাস শুরুর সময় হলে আবাসনের ব্যবস্থা করা সম্ভব নাও হতে পারে। তাই সকল নবাগত শিক্ষার্থীকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বুয়েট ক্যাম্পাসের বাইরেই পড়ালেখার প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে, পর্যায়ক্রমে সিট খালি হওয়ার পর নবাগত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন অনুযায়ী সিট বরাদ্দের চেষ্টা অব্যাহত থাকবে এবং ঢাকার বাইরের শিক্ষার্থীদের সিট বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহপাঠ্য কার্যক্রম সংগঠন ও পরিচালনা এবং শিক্ষার্থীদের চিকিৎসাসুবিধা প্রদান ছাত্রকল্যাণ পরিদপ্তরের দায়িত্বে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ