ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ব্যাংকক-মিয়ানমারে জরুরি অবস্থা জারি
ডুয়া ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। শুক্রবার (২৮ মার্চ) রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। এরপর আরও একটি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪।
ভূমিকম্পের তীব্রতা শুধু মিয়ানমারে নয়, ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড, চীন, লাওস, বাংলাদেশ এবং ভারতের কিছু অংশেও। মিয়ানমারের জান্তা সরকার ভূমিকম্পের পর দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে।
এদিকে, ভূমিকম্পের ধাক্কায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, মিয়ানমারকে কেন্দ্র করে সৃষ্ট ভূমিকম্পে ব্যাংককে বড় ধরনের ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যাংককেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার দূরে। এটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এএফপির নেপিদো প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পে রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে।
থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পের ধাক্কায় ধসে পড়েছে একটি ৩০ তলা নির্মাণাধীন ভবন। শহরজুড়ে বিভিন্ন ভবনে ফাটল ও জানালার কাচ ভাঙার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষজন ভবন থেকে বের হয়ে রাস্তায় জড়ো হচ্ছে। একটি ভবনের ছাদে থাকা সুইমিং পুল থেকে পানি উপচে নিচে পড়তে দেখা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে ভবনগুলো দুলতে শুরু করে। চীনের কিছু অংশ থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পরপরই মিয়ানমার ও থাইল্যান্ড সরকার তাৎক্ষণিকভাবে জরুরি বৈঠক ডেকে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধারকাজ চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ