ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঈদ উপলক্ষে যেসব এলাকায় আজ থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে আর্থিক লেনদেন সহজ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কোরবানির হাটগুলোর পাশে নির্ধারিত কিছু ব্যাংক শাখা ও উপশাখা রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
নির্দেশনায় বলা হয়, এসব হাটে বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার সমাগম এবং নগদ অর্থ লেনদেন হয় বিধায় লেনদেনের নিরাপত্তা ও সহজতা নিশ্চিত করা জরুরি। এজন্য হাটসংলগ্ন বা নিকটবর্তী ব্যাংক শাখা ও উপশাখা বিশেষ বিবেচনায় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাটগুলো:
উত্তরা দিয়াবাড়ি (১৬ ও ১৮ নং সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকা)
ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা
ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০নং সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত এলাকা
মস্তুল চেকপোস্ট (খিলক্ষেত ৪৩ নম্বর ওয়ার্ড)
মোহাম্মদপুর বছিলা ৪০ ফুট রাস্তা সংলগ্ন এলাকা
মিরপুর গাবতলী পশুর হাট
মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নং-৬ (ইস্টার্ন হাউজিং)
খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকা
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাটগুলো:
লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশ
উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার (মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন এলাকা)
পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়
দনিয়া কলেজের পূর্ব পাশ ও সনটেক মহিলা মাদ্রাসার আশপাশ
সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশ, ধোলাইখাল ট্রাক টার্মিনাল
রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা
শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড এলাকা
কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশ
আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর-পূর্ব পাশ
চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন হাট:
সাগরিকা গবাদি পশুর হাট
এছাড়াও ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা, উত্তোলন ও নতুন হিসাব খোলার সুযোগ রাখতে বলা হয়েছে। এসব শাখা ও বুথে অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু