ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২১ অ্যাথলেট নি-হ-ত
নাইজেরিয়ার কানো রাজ্যের একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে বাসে করে ফেরার সময় কুরা লোকাল গভর্নমেন্ট এরিয়ার একটি সেতু পার হওয়ার পর বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কানো স্টেট স্পোর্টস কমিশনের চেয়ারম্যান উমার ফ্যাগি জানান, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশ ক্রীড়াবিদ ও কর্মকর্তা। তারা দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওগুন রাজ্যে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) জানিয়েছে, দুর্ঘটনার কারণ অন্য কোনো গাড়ি নয়, চালকের নিয়ন্ত্রণহীনতা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিহত অ্যাথলেটদের জন্য শোক প্রকাশ করে লিখেছেন, “তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং ভবিষ্যতের প্রতীক।”
ন্যাশনাল ক্রীড়া উৎসব দেশের বিভিন্ন রাজ্যের ক্রীড়াবিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবং এটি একতা, ক্রীড়া উন্নয়ন ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে অ্যাথলেটিকস, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ নানা খেলা অন্তর্ভুক্ত থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ