ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে গঠিত প্রতিরক্ষা জোটে অংশ নেবে না। সৌদি সেনাবাহিনীর একটি সূত্র শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে তারা সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। সেই কারণে ধারণা করা হচ্ছিল যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তিন দেশ মিলিতভাবে একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তুলতে পারে।
সূত্রটি এ বিষয়ে বলেন, “তুরস্ক পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না।” তিনি বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, “পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং সেটি দ্বিপক্ষীয়ভাবেই থাকবে।”
উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “পাকিস্তানের সঙ্গে চুক্তিটি দ্বিপক্ষীয়। আমাদের তুরস্কের সঙ্গে অবশ্যই সাধারণ চুক্তি রয়েছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে যে চুক্তি হয়েছে তা শুধু দু’দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত