ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা এক ঘণ্টায় শেষ
ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি শান্তি আলোচনা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। তুরস্কের কর্মকর্তারা জানান, বৈঠক শুরু হতে দেরি হয় প্রায় দুই ঘণ্টা, এরপর মাত্র এক ঘণ্টা চলেই তা শেষ হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।
এই আলোচনাটি রোববার ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার পরদিন অনুষ্ঠিত হয়, যেখানে রাশিয়ার পারমাণবিক বোমা বহনক্ষম কৌশলগত বোমারু বিমান হামলার শিকার হয়েছিল বলে কিয়েভ দাবি করেছে। আলোচনা শুরু হওয়ার আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, গোটা বিশ্বের নজর এই আলোচনার দিকে রয়েছে।
বসফরাসের তীরে চিরাগান প্রাসাদে মুখোমুখি বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আলোচনায় যুদ্ধবিরতি, রাষ্ট্রপ্রধানদের মধ্যে সম্ভাব্য বৈঠক এবং যুদ্ধবন্দি বিনিময় নিয়ে কথা বলা হয়। তবে আলোচনার শুরুতেই রাশিয়ার মনোভাব ছিল ক্ষুব্ধ; রুশ যুদ্ধব্লগাররা কিয়েভের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার দাবি তুলেছিলেন।
ইউক্রেন দাবি করেছে, তারা সাইবেরিয়া ও অন্যান্য অঞ্চলে রুশ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে, যা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে প্রমাণিত হয়েছে। এতে রাশিয়ার কিছু কৌশলগত বোমারু বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিথুয়ানিয়ায় এক বক্তৃতায় জানান, দুই পক্ষ নতুন করে যুদ্ধবন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের চিফ অব স্টাফ জানান, আলোচনায় তারা রাশিয়াকে একটি তালিকা দিয়েছে, যাতে রুশ বাহিনীর হাতে ‘জোরপূর্বক অপহৃত’ শিশুদের নাম রয়েছে এবং তাদের দ্রুত ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। তবে মস্কো দাবি করেছে, ওই শিশুদের তারা যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
এদিকে, সোমবারের আলোচনার আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে তুরস্ক বলেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে, যদিও বর্তমানে দু’পক্ষের অবস্থান বেশ ভিন্নমুখী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)