ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফের নতুন করে নিষেধাজ্ঞা পেল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনে কঠোর অভিযান চালানোর অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, নতুন নিষেধাজ্ঞার তালিকায় ইরানের সরকার, বিচার বিভাগ, পুলিশ এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সেন্সরশিপের সঙ্গে জড়িত সংস্থাগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা একই দিনে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে যাচ্ছেন, যার মাধ্যমে আইআরজিসিকে ইইউর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে সংগঠনটিকে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো গোষ্ঠীর কাতারে রাখা হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের অবস্থানে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী পরিবর্তনের ইঙ্গিত দেয়।
ব্রাসেলসে বৈঠকের আগে ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কায়া কলাস বলেন, “যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাহলে তাকে সন্ত্রাসীর মতোই বিবেচনা করা উচিত।”
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের শিয়া শাসনব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে গঠিত আইআরজিসি বর্তমানে দেশটির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটি। ইরানের অর্থনীতি ও সশস্ত্র বাহিনীর বড় একটি অংশের ওপর তাদের প্রভাব রয়েছে। একই সঙ্গে দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও পারমাণবিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বও এই বাহিনীর হাতে ন্যস্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬