ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইরানে আগের চেয়েও বড় হা-ম-লার হুমকি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর আগের চেয়েও বড় ও বিধ্বংসী সামরিক হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৮ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, হামলা এড়াতে হলে ইরানকে অবশ্যই আলোচনার টেবিলে আসতে হবে এবং সব ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি বন্ধ করতে হবে।
গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালিয়েছিল। ট্রাম্পের দাবি, সেই হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার হামলা হলে তা হবে আরও মারাত্মক।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “একটি বিশাল যুদ্ধজাহাজের বহর প্রচণ্ড শক্তি নিয়ে ইরানের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বিশাল রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে থাকা এই বহরটি এর আগে ভেনেজুয়েলায় পাঠানো বাহিনীর চেয়েও অনেক বড়। তারা যেকোনো মুহূর্তে অভিযানে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
ইরানের নেতৃত্বকে সতর্ক করে ট্রাম্প আরও বলেন, “আমি আশা করছি ইরান দ্রুত একটি সঠিক চুক্তিতে রাজি হবে। স্পষ্ট কথা হলো—কোনো পরমাণু অস্ত্র রাখা যাবে না। সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমি আগেও বলেছি একটা সমাধানে আসুন। গত জুনে আপনারা শোনেননি বলেই বড় ক্ষতির মুখে পড়েছিলেন। পরের বার হামলা হলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ।”
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সরাসরি হুমকি এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন নৌবহরের যাত্রা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)