ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
যুক্তরাজ্য নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য সরকার বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা এবং উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ সতর্কতা প্রকাশ করে। নোটিশে বলা হয়েছে, এফসিডিও’র পরামর্শ অমান্য করে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। নাগরিকদের সতর্কভাবে পরিকল্পনা করা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের কিছু অঞ্চলে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ রয়েছে। পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বিশেষভাবে এই নির্দেশের মধ্যে পড়েছে। এ অঞ্চলে সহিংসতা ও অপরাধমূলক কার্যক্রম নিয়মিত ঘটে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
নির্বাচনের প্রেক্ষাপটে এফসিডিও জানায়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনী সময় রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলার সম্ভাবনা রয়েছে, যা নির্বিচার হামলার পরিস্থিতিও তৈরি করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা