ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তে এমপিসহ নি'হত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার আকাশে যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (স্থানীয় সময়) দুপুরের দিকে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পতিত উড়োজাহাজটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার পরিচালিত একটি বিচক্র্যাফট ১৯০০ মডেলের টুইন প্রোপেলার বিমান। এটি ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তবর্তী শহর কুকুটা থেকে কাছের ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। উড়োজাহাজটিতে কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন।
বার্তা সংস্থা এএফপিকে ওকানার এমপি উইলমের ক্যারিল্লো দিওজেনেস কুইনতেরোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাতেনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওকানার আকাশসীমায় প্রবেশের পর হঠাৎ করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর সেটি ভূপাতিত হয়ে বিস্ফোরিত হয়।
বিমানটিতে দুইজন ক্রু সদস্যসহ ১৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় উড়োজাহাজে থাকা কেউই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে।
যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশের একটি দুর্গম পাহাড়ি অঞ্চল। সেখানে আবহাওয়া দ্রুত ও ঘন ঘন পরিবর্তিত হয়। কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তবর্তী এই পুরো এলাকাটি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যা দেশটির অন্যতম বড় গেরিলা সংগঠন।
তবে এই দুর্ঘটনার পেছনে ইএলএনের কোনো ধরনের হামলার প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উড়োজাহাজ ও নিহতদের দেহাবশেষ উদ্ধারে কলম্বিয়ার বিমান বাহিনীর একটি বিশেষ দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান