ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সেনাবাহিনীতে ১০০০ নতুন ড্রোন যুক্ত করল ইরান, ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে সেনাবাহিনীতে ১০০০টি নতুন ড্রোন যুক্ত করেছে ইরান। একই সঙ্গে যেকোনো বিদেশি আগ্রাসনের জবাবে ‘কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি নৌবহর মোতায়েন করার পরপরই ইরান এই পদক্ষেপ গ্রহণ করল। ইরানের সেনাপ্রধান আমির হাতামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “আমরা বর্তমানে যে ধরনের হুমকির মুখে আছি, তার আলোকে দ্রুত যুদ্ধক্ষমতা বজায় রাখা এবং যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানোই আমাদের সেনাবাহিনীর প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান, কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করা ইরানের নিয়মিত প্রতিরক্ষা কর্মসূচির অংশ।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, যেকোনো আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘ট্রিগারে আঙুল রেখে’ প্রস্তুত রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূমি, আকাশ বা সমুদ্রে কোনো ধরনের হামলা চালায়, তবে তেহরান তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে।
আরাঘচি আরও উল্লেখ করেন যে, গত বছরের জুনে ইসরায়েলের হামলা এবং ট্রাম্প প্রশাসনের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকির অভিজ্ঞতা থেকে ইরান মূল্যবান শিক্ষা অর্জন করেছে। ওই ১২ দিনের যুদ্ধ ইরানকে আরও দ্রুত ও গভীরভাবে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা দিয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলার হুমকি দিয়েছেন। এর প্রেক্ষিতে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?