ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরান
নিজস্ব প্রতিবেদক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের যেকোনো যুদ্ধবিরতি বা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই প্রস্তাব দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানকে পাঠানো হয়েছিল, আজ মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন।
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোজতবা সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিজের প্রথম পররাষ্ট্রনীতি অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার ক্ষেত্রে কঠোর ও অনমনীয় মনোভাব প্রকাশ করেছেন। তবে ওই বৈঠকে তার সরাসরি উপস্থিতি নিশ্চিত নয়।
আয়াতুল্লাহ আলী খামেনির মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করেছে।
ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতিতে তার প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সব আদেশ মেনে চলা ও বাস্তবায়নে সর্বদা প্রস্তুত থাকবে।
সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মোজতবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নির্বাচিত করার মাধ্যমে তাদের বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে