ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নি'হত ৪০০
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুনর্বাসন হাসপাতালে বিমান হামলার ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তানের এই হামলায় কয়েকশ মানুষ হতাহত হয়েছে, যা নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে (পুনর্বাসন হাসপাতাল) হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে নিহত ও আহত হন।
তিনি জানান, হামলায় দুই হাজার শয্যার হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তবে আফগান সরকারের এই অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুউল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হাসপাতাল ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালে হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, আমরা এই অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এমন কর্মকাণ্ডকে সব স্বীকৃত নীতির পরিপন্থি ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করি।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনা এমন সময় ঘটেছে, যখন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে তীব্র সংঘাত হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে পাকিস্তান সরকার দাবি করেছে, তারা কাবুল ও নাঙ্গারহার প্রদেশে কেবল সামরিক লক্ষ্যবস্তুতে ‘নির্ভুল’ হামলা চালিয়েছে এবং কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার