ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
‘আপনারা মারাত্মক ভুল করছেন’, ন্যাটোকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অস্বীকৃতি জানানোকে ‘মারাত্মক ভুল’ ও ‘বোকামি’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৭ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মিত্র দেশগুলোর এই অবস্থানের তীব্র সমালোচনা করেন।
ট্রাম্প বলেন, “ন্যাটো দেশগুলো আমাদের সাহায্য করতে চায় না, যা সত্যিই বিস্ময়কর। আমরা তাদের রক্ষা করি, কিন্তু বিশেষ প্রয়োজনে তারা আমাদের জন্য কিছুই করবে না। এটি অত্যন্ত বোকার মতো একটি সিদ্ধান্ত।”
ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের প্রতি ক্ষোভ ঝেড়ে ট্রাম্প আরও বলেন, “যেহেতু আমরা ইতোমধ্যে সামরিকভাবে বড় ধরনের সাফল্য পেয়েছি, তাই আমাদের আর ন্যাটো দেশগুলোর সহায়তার ‘প্রয়োজন’ নেই এবং আমরা তা প্রত্যাশাও করি না। সত্যি বলতে, আমাদের কখনো তাদের প্রয়োজন ছিলও না।”
সংবাদ সম্মেলনের আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যে, ন্যাটোর অধিকাংশ সদস্য দেশই ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের পাশে থাকতে অস্বীকৃতি জানিয়েছে। সেই পোস্টে তিনি ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকিও পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ ও নৌসেনা পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্র সোমবার ব্রাসেলসে এক জরুরি বৈঠক শেষে ট্রাম্পের এই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করে।
ইইউ-এর পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কাল্লাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কোনো ‘উন্মুক্ত যুদ্ধ’ নিয়ে ইউরোপের বিন্দুমাত্র আগ্রহ নেই। ইইউ-এর কোনো সদস্য রাষ্ট্রই ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপে সরাসরি অংশ নিতে ইচ্ছুক নয়।
বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটোর এই অস্বীকৃতির ফলে যুক্তরাষ্ট্র ও তার দীর্ঘদিনের পশ্চিমা মিত্রদের মধ্যে কূটনৈতিক দূরত্ব আরও বাড়তে পারে, যা বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের প্রভাব ফেলবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা