ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
এবার ই'সরায়েলি অ'স্ত্র কারখানায় আ'ঘাত করেছে ই'রানি মি'সাইল
আন্তর্জাতিক ডেস্ক: ইরান মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন সংস্থার ওপর হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা বিশেষভাবে ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্য করে করা হয়েছে। হামলাটি ড্রোনের মাধ্যমে সংঘটিত হয়েছে এবং এটি অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র দেশটির সামরিক বাহিনীকে গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে আসছে। এছাড়া এই প্রযুক্তি কেন্দ্র ইরানের জনবহুল শহরগুলোতে সন্ত্রাসী হামলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক সরঞ্জাম সরবরাহ করছে।
রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনটি ইসরায়েলি সেনাবাহিনীর আয়রন ডোমসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি তৈরি করে। পাশাপাশি এটি দেশের ড্রোন পরিচালনার কেন্দ্রগুলোকে সমর্থন দিয়ে আসছে।
গত ২৮ ফেব্রুয়ারি, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিককে হত্যার পর ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের সূচনা করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়