ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
অল্প সময়ের মধ্যে হরমুজ প্রণালী মুক্ত করা সম্ভব: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালীকে ‘মুক্ত’ করতে বেশি সময় লাগবে না। তিনি জানান, এমনকি ন্যাটোর কোনো সদস্য দেশ যদি সহায়তা না করে, তবুও অল্প সময়ের মধ্যে প্রণালীকে মুক্ত করা সম্ভব।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না। আমরা উপকূলীয় অঞ্চল ও জলভাগ লক্ষ্য করে প্রচণ্ড হামলা চালাচ্ছি। এই অভিযান দ্রুত হারে সম্পন্ন হবে।”
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরান হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজ চলাচল করলে হামলা করা হবে। ১৭ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে ১২টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
ইরানি অবরোধের কারণে জাহাজ চলাচল কমে যাওয়ায় বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। অবরোধ শিথিল করতে ট্রাম্প সামরিক অভিযান ও মিত্র দেশগুলোর সহযোগিতা আহ্বান জানান। তবে ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ মিত্র তার আহ্বানে সাড়া দেয়নি।
তবে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো এবং ইসরায়েল যথাযথভাবে সহযোগিতা করেছে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইসরায়েল অসাধারণ সহযোগিতা করেছে। তারা ইতিমধ্যেই আমাদের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।”
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতও হরমুজ প্রণালী সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যেকোনো কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সেন্টকোম হরমুজ প্রণালির তীরে ব্যাপক বোমাবর্ষণ চালায়। এতে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত