ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
‘বোম্ব সাইক্লোন’র কবলে যুক্তরাষ্ট্র, বিপর্যয়ের মুখে পৌনে ৩ কোটি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী শীতকালীন ঝড় ‘বোম্ব সাইক্লোন’। এই ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, বিধ্বংসী ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা করা হচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত থেকে ঝড়ের প্রভাব শুরু হবে এবং শনিবার রাত নাগাদ তা চরম রূপ নিতে পারে। বিশেষ করে নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় হারিকেনের গতির দমকা হাওয়াসহ ভারী তুষারপাত জনজীবন বিপর্যস্ত করে তুলতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনা উপকূলে ঝড়ের সৃষ্টি হবে এবং শনিবার দ্রুত উত্তরমুখী হয়ে শক্তি সঞ্চয় করবে। বিজ্ঞানের পরিভাষায় এই দ্রুত শক্তিশালী হওয়ার প্রক্রিয়াকে ‘বোম্বোজেনেসিস’ বলা হয়।
এই শক্তিশালী ঝড়ের কারণে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের জর্জিয়া, ক্যারোলাইনা এবং দক্ষিণ ভার্জিনিয়ার প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষকে শীতকালীন সতর্কবার্তার আওতায় রাখা হয়েছে। এই অঞ্চলে তীব্র ঠান্ডা বাতাস বয়ে যাবে এবং এমন কিছু এলাকায় তুষারপাত হতে পারে যেখানে সাধারণত শীতকালীন ঝড় দেখা যায় না।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঝড়ের গতিপথ যদি উপকূলের আরও কাছাকাছি হয়, তবে সপ্তাহান্তে ম্যাসাচুসেটসসহ নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলেও প্রবল বাতাস ও তুষারপাত হতে পারে। উল্লেখ্য, এই অঞ্চলের অনেক এলাকা এখনো গত সপ্তাহের ভয়াবহ শীতকালীন ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি, যার ফলে নতুন এই দুর্যোগ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা