ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘এল হেলিকয়েড’ কারাগার বন্ধের ঘোষণা দিল ভেনেজুয়েলা সরকার
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে জাতীয় ঐক্য ও সামাজিক সমঝোতা গড়ে তুলতে একটি সাধারণ ক্ষমা আইন ঘোষণার উদ্যোগ নিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক টেলিভিশন ভাষণে তিনি জানান, ১৯৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক সহিংসতা ও সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট মামলায় দণ্ডিত বা আটক ব্যক্তিরা এই সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাবেন।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার পর যে সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছে রদ্রিগেজ প্রশাসন, সাধারণ ক্ষমা আইন তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
বিচারক, মন্ত্রী এবং সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া ভাষণে ডেলসি রদ্রিগেজ বলেন, রাজনৈতিক সংঘাত ও চরমপন্থার কারণে সমাজে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, তা নিরাময় করাই এই আইনের প্রধান উদ্দেশ্য। তিনি দ্রুততার সঙ্গে বিলটি পাস করতে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতি আহ্বান জানান, যাতে নাগরিক সহাবস্থান ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়। তার আশা, এই উদ্যোগ প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটাতে সহায়ক হবে।
সাধারণ ক্ষমা ঘোষণার পাশাপাশি রদ্রিগেজ সরকার রাজধানী কারাকাসের কুখ্যাত ‘এল হেলিকয়েড’ কারাগার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির গোপন গোয়েন্দা সংস্থার বন্দিশালা হিসেবে পরিচিত এই কারাগারে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। প্রেসিডেন্ট জানান, কারাগারটি ভেঙে না ফেলে সেখানে একটি ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে।
মানবাধিকার সংগঠন ‘ফোরো পেনাল’-এর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার বিভিন্ন কারাগারে বর্তমানে ৭১১ জন রাজনৈতিক বন্দি রয়েছেন। মাদুরো নিখোঁজ হওয়ার পর রদ্রিগেজ সরকার ইতোমধ্যে ৩০২ জন বন্দিকে মুক্তি দিয়েছে। সংগঠনটির সভাপতি আলফ্রেডো রোমেরো এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সতর্ক করে বলেন, সাধারণ ক্ষমা যেন বৈষম্যমূলক না হয় এবং অপরাধীদের দায়মুক্তির মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয়।
সরকারি ঘোষণার পরপরই কয়েকজন মানবাধিকার কর্মীর মুক্তির খবর পাওয়া গেছে। এতে দীর্ঘদিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া ভেনেজুয়েলার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত