ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভারতে ১৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ
ভারতের রাজধানী নয়াদিল্লির সীমাপুরি এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সোমবার (২ জুন) শাহদারা জেলা পুলিশের ফরেনার সেল ও স্পেশাল স্টাফের একটি যৌথ অভিযানে তারা ধরা পড়েন।
পুলিশ জানায়, উত্তরপ্রদেশের সীমানা ঘেঁষা শহীদ নগর এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতির ব্যাপারে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পর এই অভিযান পরিচালিত হয়।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে সীমাপুরি এলাকায় হানা দিয়ে পুলিশ ৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৫ জন নারী এবং ৭ জন শিশুকে আটক করে। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশি নাগরিক এবং তাদের কোনো বৈধ ভিসা বা পরিচয়পত্র ছিল না বলে নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।
শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) প্রশান্ত গৌতম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান তারা প্রায় ১৮–১৯ বছর আগে দারিদ্র্য ও জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। তখন রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করেন তারা। এরপর জীবিকার সন্ধানে দিল্লি হয়ে হরিয়ানার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ইটভাটায় কাজ শুরু করেন।
তিনি আরও বলেন, প্রশাসনের নজর এড়িয়ে তারা বহুদিন ওইসব এলাকায় বসবাস করে আসছিলেন। স্থানীয় ইটভাটাগুলোতে ন্যূনতম মজুরিতে কাজ করতেন তারা এবং কোনও বৈধ কাগজপত্র ছাড়াই নিয়োগ পেতেন।
আটকদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ প্রযোজ্য অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে তাদের দিল্লি পুলিশের ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ডিসিপি গৌতম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ