ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ জুলাই ঐক্যর ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি
জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’ করার পরিকল্পনার পেছনে ভারতীয় অ্যাজেন্ডা রয়েছে অভিযোগ করে আজ মঙ্গলবার (০৩ জুন) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’। সকাল সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে সচিবালয় অভিমুখে এ যাত্রা শুরু হবে।
আগের দিন সোমবার (০২ জুন) গণঅভ্যুত্থানের ৮০টি সংগঠনের প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’র সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ভারতীয় ‘প্রক্সি’ শেখ হাসিনার সহকারীদের সচিবালয়ে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে দেশবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জুলাই ঐক্য জানিয়েছে, গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের ৪৪ জন দোসর আমলার তালিকা প্রকাশ করা হয়। সে সময় ৩১ মের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো গত কয়েকদিন যাবৎ সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক বলে জুলাই ঐক্য মনে করে।
কর্মসূচির মাধ্যমে জুলাই ঐক্য অন্তবর্তী সরকারের কাছে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করতে চায়। এর মাধ্যমে সংগঠনটি সচিবালয়ে কথিত ‘সিভিল ক্যু’র ভারতীয় অ্যাজেন্ডা প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত