ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ক্যাম্পে ভূমিধস
৩ ভারতীয় সেনা নিহ’ত
ভারতের সিকিমে দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টিপাতের কারণে সেনাবাহিনীর একটি ক্যাম্পে ভূমিধসের ঘটনায় অন্তত ৩ সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৬ জন সৈন্য এখনও নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার (২ জুন) ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘রবিবার সন্ধ্যায় সিকিমের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাণঘাতী এই ভূমিধসে ভারতীয় সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। নেপাল ও চীনের সীমান্ত লাগোয়া ভারতের এই পার্বত্য এলাকায় সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।’
এদিন সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির কারণে সেনাবাহিনীর একটি ক্যাম্পে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট করা ছবিতে দেখা যায়, ভূমিধসে একটি ভবনের বিশাল অংশ মাটির নিচে চাপা পড়েছে। এ ছাড়া পাহাড়ের ঢালে কাদার স্তূপ জমেছে।
প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এই প্রাকৃতিক দুর্যোগে উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
ভারতে সাধারণত জুন মাসে বর্ষাকাল শুরু হয় এবং এটি সেপ্টেম্বরের শেষ নাগাদ শেষ হয়। এই সময়সীমায় দেশটিতে প্রায়শই আকস্মিক বন্যার ঘটনা ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ