ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্রান্সে 'বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স'-এর নতুন কমিটি ঘোষণা
ডুয়া ডেস্ক : ফ্রান্সের মানব কল্যানে নিবেদিত বৃহত্তর সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর ২০২৫-২৬ সালের দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এমডি নুর এবং সাধারণ সম্পাদক হয়েছেন নজমুল কবির।
এছাড়াও, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাংঘঠনিক সম্পাদক শাহেদ ভুঁইয়া ও অর্থ সম্পাদক হিসেবে ইব্রাহিম হাসানের নাম ঘোষণা করা হয়।
স্থানীয় সময় সোমবার প্যারিসের পন্তা নামক স্থানে একটি রেস্টুরেন্টে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিএফের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন নতুন কমিটি ঘোষণা করেন।
ইফতারের পর 'ফ্রান্সে কেমন বাংলাদেশ কমিউনিটি চাই' শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশী সুধীজন। এদের মধ্যে উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক মান্নান আজাদ, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স টুয়েন্টিফোর এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, বিডি ফার্নিচার স্বত্বাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, লিগ্যাল এইডের পরিচালক আজাদ মিয়া, শ্রমিক গ্রুপ সাধারণ সম্পাদক তানিম হোসেন, এমসি ইনস্টিটিউট সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, আদাফ পরিচালক ওয়াদুদ তানভীর, প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।
এছাড়াও অংশ নেন, নোয়াখালী এসোসিয়েশন সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এখলাস হোসেন, লক্ষীপুর জেলা এসোসিয়েশন সভাপতি স্বপন ভুঁইয়া, এক্টিভিস্ট আজিমুল হক খান, মনোয়ার পাটোয়ারী, কমিউনিটি ব্যক্তিত্ব কুতুবউদ্দিন জিকো, বাবু ভুইঁয়া, শাফায়াত জামিল, শরিফ উদ্দিন চিশতি, ইমন চৌধুরী, সংগঠক কাওসার আহাম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল বিন হারুন প্রমূখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল