ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
ডুয়া ডেস্ক: চেক প্রতারণার মামলায় ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এ আদেশ দেন।
এদিন মামলাটির শুনানিতে সাকিব আল হাসানকে গ্রেপ্তারের পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। তবে সাকিব দেশের বাইরে থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।
গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিল আদালত। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেন।
এর আগে ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান। আদালত সেদিন সাকিব আল হাসানসহ চার আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করার নির্দেশ দেন।
মামলার পরবর্তী শুনানির তারিখ ছিল ১৯ জানুয়ারি। সেদিন সাকিবের পক্ষে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক। তবে সাকিব আল হাসান এবং অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির হননি। এরপর বাদীপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি দেড় কোটি টাকা ঋণ নেয় কিন্তু নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক নোটিশ পাঠায়। এরপর গত বছরের ৪ সেপ্টেম্বর ব্যাংকে দুটি চেক দেয় অ্যাগ্রো ফার্ম কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে আইএফআইসি ব্যাংক সাকিব আল হাসান ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা