ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ
ডুয়া ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছরের শেষদিকে বেশ কয়েকটি ক্রিকেট সিরিজ স্থগিত হয়েছিল। এর মধ্যে একটি ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে এবার সেই সিরিজটি আয়োজনের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরের সূচি প্রকাশ করেছে। আগামী মে মাসে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে কিউইরা।
সফরের সূচি:
১ মে: বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড ‘এ’ দল।
৫ মে: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
৭ মে: দ্বিতীয় ওয়ানডে, একই ভেন্যুতে।
১০ মে: সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুষ্ঠিত হবে।
১৪ মে: প্রথম চারদিনের ম্যাচ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
২১ মে: দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সফরের অংশ হিসেবে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল ইতোমধ্যে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই শুরু হবে দুই দলের লড়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)