ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন যেসব দেশের মুসল্লিরা
ডুয়া ডেস্ক : মুসলমানদের জন্য রমজান মাস অন্তত্য গুরুত্বপূর্ণ। এ মাসে রোজা পালন মুসলমানদের জন্য একটি ধর্মীয় দায়িত্ব। কিন্তু বিশ্বের কিছু অঞ্চলে, বিশেষ করে উত্তর ইউরোপের দেশগুলোতে, দিন ও রাতের দৈর্ঘ্য ভিন্ন হওয়ার কারণে মুসল্লিদের জন্য রোজা রাখার সময় অত্যন্ত দীর্ঘ হয়ে যায়। এমন দেশগুলোতে মুসল্লিরা ২০ ঘণ্টারও বেশি সময় উপবাস থাকতে বাধ্য হন।
সুইডেন (কিরুনা)
উত্তর সুইডেনের কিরুনা শহরের মুসল্লিদের জন্য এবারের রোজা হবে দীর্ঘ সময়ের। তারা প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। গ্রীষ্মকালে সূর্য দীর্ঘক্ষণ আকাশে অবস্থান করায় ইফতারের পর সেহরির জন্য সময় থাকে অত্যন্ত কম।
নরওয়ে (ট্রমসো ও অন্যান্য শহর)
নরওয়ের মুসলমানদেরও প্রায় ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা পালন করতে হচ্ছে, বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে, যেখানে গ্রীষ্মকালে সূর্য প্রায় সম্পূর্ণ সময় আকাশে থাকে।
ফিনল্যান্ড (হেলসিঙ্কি ও উত্তরাঞ্চল)
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির মুসল্লিরা এ বছর ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখছেন, তবে দেশের উত্তরাংশের শহরগুলোতে রোজার সময় আরও দীর্ঘ হয়।
ডেনমার্ক ও আইসল্যান্ড
ডেনমার্ক ও আইসল্যান্ডের মুসলমানরাও ১৯ থেকে ২০ ঘণ্টার মধ্যে রোজা পালন করতে হচ্ছে, যেখানে দিন অতি দীর্ঘ।
যে কারণে রোজার সময় দীর্ঘ হয়
পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন ও সূর্যের অবস্থানের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে দিন ও রাতের দৈর্ঘ্যে ভিন্নতা দেখা যায়। বিশেষ করে মেরু অঞ্চলের কাছাকাছি দেশগুলোতে গ্রীষ্মকালে সূর্য দীর্ঘ সময় আকাশে অবস্থান করে, যার ফলে ওই অঞ্চলের মুসলমানদের দীর্ঘ সময় রোজা রাখতে হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে