ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
অসংখ্য ডিসেম্বর এলেও দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন না। দেশে ফেরা তো দূরের কথা, তাঁর মরদেহ বাংলাদেশে দাফন করার সাহসও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেই।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। দলটি ছিল ভারতের আওয়ামী লীগের একটি সম্প্রসারিত অংশ। সেই অংশের অধিকাংশ সদস্যই পালিয়ে গেছেন। এখনো কিছু দোসর হম্বিতম্বি করছেন। তাঁদের মোকাবিলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট, অন্য কোনো সহযোগী সংগঠনের প্রয়োজন হবে না।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিদেশি চাপের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আমেরিকা কিংবা ভারতের কাছে মাথানত করে বিএনপি দেশ পরিচালনা করবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র বা ভারত বাংলাদেশকে কোনো চাপ দিচ্ছে, এমন তথ্য তাঁর জানা নেই।
ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, শেখ হাসিনা একজন দখলদার ছিলেন। তাঁকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে অন্যায় করেছে। বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করতে হবে। ওই হত্যাকারীরা ভারতে পালিয়ে রয়েছেন। তাঁদের হস্তান্তর না করা পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম।
আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ১৯৭১ সালে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। একইভাবে শেখ হাসিনাও পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। ২০২৪ সালের ৪ জুলাই মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বিকে গুলি করে হত্যা করা হয়।
জামায়াতের আমিরের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, সরকার পতনের এক মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে জামায়াত মানবতাবিরোধী অপরাধ করেছে। জুলাইকে বিক্রি করে সংসদের আসন ভাগাভাগি করা হয়েছে। অন্যদিকে, জুলাই আন্দোলনে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৮ মাস ধরে তারা সারা দেশে লুটপাট করেছে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, আরও কিছুদিন সুযোগ পেলে এই গোষ্ঠী আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেত। বর্তমানে তারা আবার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বলেও অভিযোগ করেন তিনি।
পরে রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রব্বির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাগুরা জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার