ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ
স্পোর্টস ডেস্ক: আগামী শুক্রবার (৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের দর্শক সরাসরি দেখতে পারবেন।
বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডেও খেলা দেখা যাবে। তবে ট্যাপম্যাডে ম্যাচটি দেখতে দর্শকদের সাবস্ক্রিপশন নিতে হবে।
আফগানিস্তানে টেলিভিশন ও ডিজিটাল—উভয় মাধ্যমে ম্যাচটি সম্প্রচার করবে আরিয়ানা। পাশাপাশি এটিসালাত অ্যাপেও দেখা যাবে খেলা। উত্তর আমেরিকার দর্শকদের জন্য টিভি ও ডিজিটাল দুই মাধ্যমেই ম্যাচটি দেখাবে উইলো টিভি।
পাকিস্তানে টেলিভিশনে ম্যাচটি সম্প্রচার করবে এ স্পোর্টস। দেশটির দর্শকেরা ডিজিটাল মাধ্যমে তামাশায়ও খেলা দেখতে পারবেন।
মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দর্শকদের জন্য টেলিভিশন ও ডিজিটাল—দুই মাধ্যমেই ম্যাচটি সম্প্রচার করবে ক্রিকবাজ।
অস্ট্রেলিয়ায় টিভি ও ডিজিটাল দুই মাধ্যমেই ম্যাচটি দেখাবে ফক্স স্পোর্টস। ভারতে কেবল ডিজিটাল মাধ্যমে ফ্যানকোডে দেখা যাবে খেলা। আর শ্রীলঙ্কায় টেলিভিশন ও ডিজিটাল—উভয় মাধ্যমে ম্যাচটি সম্প্রচার করবে পিও টিভি ও ডায়ালগ।
ইউরোপ, আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের দর্শকেরা ডিজিটাল মাধ্যমে স্পোর্ট সেন্ট্রাল ও স্পোর্ট টিভিতে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার এই টেস্ট ম্যাচটি দেখতে পারবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার