ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
যে কারণে মেসির বিদায়ী ম্যাচে লালকার্ড দিলেন রেফারি
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন লিওনেল মেসি। বিদায়ী এই ম্যাচে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার।
ম্যাচ শেষ হওয়ার পর মেসিকে ঘিরে আরও একটি ব্যতিক্রমী মুহূর্তের জন্ম হয়। রেফারি ফার্নান্দো ভেহার তাঁর হাতে লাল ও হলুদ কার্ড তুলে দেন। তবে কার্ড দুটি কোনো শাস্তির অংশ ছিল না; আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মারক হিসেবে চিলির এই রেফারি সেগুলো মেসিকে উপহার দেন।
বিদায়ী মুহূর্তে আর্জেন্টিনা ও বেনিনের খেলোয়াড়েরা মেসিকে ঘিরে শুভেচ্ছা জানান। তখন রেফারি ভেহার ম্যাচে ব্যবহৃত হলুদ ও লাল কার্ড দুটি মেসির হাতে তুলে দেন। একই সঙ্গে ম্যাচের বলটিও স্মারক হিসেবে তাঁকে দেন তিনি।
এই উপহারের সঙ্গে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনারও যোগসূত্র রয়েছে। ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল তাঁর। বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরই লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তরুণ মেসিকে।
দুই দশকের বেশি সময় পর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে সেই লাল কার্ডই ভিন্ন অর্থে মেসির কাছে ফিরে এল। এবার সেটি শাস্তির প্রতীক নয়, বরং স্মারক। এর সঙ্গে ছিল হলুদ কার্ডটিও।
বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচ ঘিরে ছিল আবেগঘন পরিবেশ। ম্যাচের ১০ মিনিটে গ্যালারিতে থাকা দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে সম্মান জানান। বেনিনের খেলোয়াড়েরাও মেসির কাছে গিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
মাঠের পারফরম্যান্সেও নিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখেন ৩৯ বছর বয়সী মেসি। নিকোলাস ওতামেন্দির করা প্রথম গোলে অ্যাসিস্ট করেন তিনি। এরপর নিকো পাজের গোলেও সহায়তা করেন। পরে পেনাল্টি থেকে নিজেই গোল করে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
জাতীয় দলের হয়ে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচে ১২৬ গোল করেছেন তিনি। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ