×

ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দলীয় পদ হারালেন সেই জসিম উদ্দিন

২০২৬ অক্টোবর ০৭ ১১:২৪:৫২

দলীয় পদ হারালেন সেই জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের দলের সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গণঅধিকার পরিষদ। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলীয় ট্রাক প্রতীকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর থেকে এ নোটিশ জারি করা হয়। দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের কথা নোটিশে জানানো হয়েছে।

নোটিশে জসিম উদ্দিনের বিরুদ্ধে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে তার লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জসিম উদ্দিন লিখিত জবাব না দিলে কিংবা তার জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে নোটিশে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে জসিম উদ্দিনের বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জসিম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘ঘুমন্ত বাঘকে কখনও জাগ্রত করবেন না। ঘুমন্ত বাঘ যদি একবার জেগে যায়, তাহলে সামনে যাকে পাবে তাকেই ছোবল মারবে।’

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কাছে পরাজিত হন জসিম উদ্দিন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে বুধবার স্বর্ণের দরে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।... বিস্তারিত