×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মেসির বিদায় নিয়ে যা জানালেন কোচ স্কালোনি

২০২৬ অক্টোবর ০৬ ১৭:৪৮:৩৬

মেসির বিদায় নিয়ে যা জানালেন কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ সামনে রেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া জাতীয় দলের যাত্রা আগের মতো থাকবে না—এ বাস্তবতা মেনে নিয়েছেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে মেসির রেখে যাওয়া স্মৃতিকে ‘অতুলনীয়’ বলে উল্লেখ করেছেন স্কালোনি।

বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন মেসি। ৩৯ বছর বয়সী এই তারকার বিদায়ী ম্যাচকে ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে তৈরি হয়েছে বিশেষ আবহ। মেসির শেষ ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহ এতটাই বেশি যে, স্কালোনির ভাষ্য অনুযায়ী, পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকলেও সেগুলো পূর্ণ হয়ে যেত।

মেসিকে ছাড়া মাঠে নামার অনুভূতিও তুলে ধরেছেন স্কালোনি। তিনি বলেন, ‘তার মাঠে থাকার অনুভূতিটাই আলাদা। একজন ফুটবলার মাঠে যা করে সতীর্থ, প্রতিপক্ষ ও দর্শকদের মধ্যে যে অনুভূতি তৈরি করতে পারে, মেসির মতো আর কাউকে আমি দেখিনি। সেটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।’

মাঠের বাইরেও মেসির পেশাদার আচরণের প্রশংসা করেছেন আর্জেন্টাইন কোচ। স্কালোনি বলেন, ‘সে অবিশ্বাস্য এক উদাহরণ। সবার আগে অনুশীলনে আসে, সবার শেষে যায়। নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচকে যেভাবে নেয়, সেটিও অসাধারণ।’

স্কালোনির মতে, মেসির বিদায়ের পরও আর্জেন্টিনা জাতীয় দলের পথচলা অব্যাহত থাকবে। তবে তার অনুপস্থিতিতে থেকে যাবে তাঁর স্মৃতিগুলো। তিনি বলেন, ‘আমাদের খেলতে হবে, কিন্তু সে যখন থাকবে না, তখন শুধু স্মৃতিই থাকবে। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা হয় না।’

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। তাঁর অর্জনের তালিকায় রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই আর্জেন্টিনার জার্সিতে তাঁর দুই দশকের বেশি সময়ের পথচলা শেষ হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত