×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জনস্বার্থের কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

২০২৬ অক্টোবর ০৬ ১৫:৫৩:৫৬

জনস্বার্থের কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: সরকারের সব কর্মকাণ্ডের অন্ধ বিরোধিতা না করে জনকল্যাণমূলক ও ভালো কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তৈরি পোশাক শিল্পের প্রধান যোগানদাতা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বিরোধী দলীয় নেতা মতবিনিময় করেছেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আয়োজিত এ মতবিনিময় সভায় বিটিএমএ-র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

তিনি বলেন, বিরোধী দল হিসেবে দেশের প্রতি তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এ কারণে অতীতের দলগুলোর মতো শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করার সংস্কৃতি তারা অনুসরণ করেন না বলে আমিরে জামায়াত আশ্বস্ত করেছেন। জাতীয় সংসদে বর্তমান বিরোধী দল যে নীতি অনুসরণ করছে, সেই অনুযায়ী সরকারের জনস্বার্থমুখী কাজে সহযোগিতা করা হবে।

তবে জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের প্রতিবাদ করা হবে এবং সরকারের ভুল ধরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। সরকার জনস্বার্থের বিরুদ্ধে গেলে বিরোধী দল প্রতিবাদ, সমালোচনা এবং প্রয়োজন হলে প্রতিরোধের মাধ্যমে গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, ‘উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। উনারা উনাদের কথাগুলো বলেছেন এবং আমির জামায়াত আশ্বস্ত করেছেন যে, আপনারা ইনশাআল্লাহ পারবেন। যেহেতু আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং আপনাদের নিজেদের ব্যবসা ও পেশার প্রতি সিনসিয়ারিটি আছে, আন্তরিকতা রয়েছে। আপনাদের পাশে আমরা থাকব এবং জাতীয় সংসদে আমরা আমাদের ভূমিকা পালন করব।’

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত