ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
আম্মারের ‘সাথী পদ বাতিল’ নথি শিবিরের আনুষ্ঠানিক ফরম্যাটে নয়
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারের ‘সাথী পদ বাতিল’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নথিটি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংগঠনের কোনো আনুষ্ঠানিক ফরম্যাটে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীতে ছাত্রশিবিরের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম জানান, ঘটনাটি প্রায় এক বছর আগের। তাঁর ভাষ্য, কেন্দ্রীয় সংগঠন বা সংশ্লিষ্ট শাখার পক্ষ থেকেও ওই ফরম্যাটে কোনো নথি প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, সালাউদ্দিন আম্মার এখন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তি হিসেবে তিনি যেসব কর্মকাণ্ড করছেন, তার দায় ইসলামী ছাত্রশিবির নেবে না। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রশিবিরের সাংগঠনিক কর্মকাণ্ডকে এক করে দেখার সুযোগও নেই।
শিবির সভাপতি বলেন, সালাউদ্দিন আম্মার আগে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তা তিনি স্বীকার করেন। তবে সংগঠনের নীতিমালা, কর্মসূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ, আনুগত্যের ঘাটতি কিংবা সাংগঠনিক নির্দেশনা অমান্য হলে ছাত্রশিবিরের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নথিটি কীভাবে প্রকাশ্যে এসেছে, তা জানতে তদন্ত চলছে বলে জানান নুরুল ইসলাম সাদ্দাম। এর সঙ্গে কারা জড়িত, তা অনুসন্ধানের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর সংগঠনের বাইরের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে ট্যাগিং, ফ্রেমিং ও ভিন্নমত দমনের রাজনীতি আর চলতে দেওয়া উচিত নয়। ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও সাংবাদিক হয়রানি বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট