ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বরিশালকে উড়িয়ে এনসিএলে খুলনার জয়
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের মৌসুমে প্রথম রাউন্ডের তৃতীয় দিনেই জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। ব্যাটিং ব্যর্থতায় বরিশাল দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যাওয়ায় ইনিংস ও ১৩৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে খুলনা।
তৃতীয় দিনের খেলায় বরিশালের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯৭ রানে। প্রথম ইনিংসে ৩৩২ রানের লিড পাওয়ায় বরিশালকে ইনিংস ব্যবধানে হারানোর জন্য খুলনার সামনে বড় কোনো লক্ষ্য ছিল না।
আগের দিন ২ উইকেটে ৪৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল বরিশাল। আজ তৃতীয় দিনের শুরুতে খুলনার বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি বরিশালের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন হাফিজুর রহমান। রাফসান আল মাহমুদ করেন ৪৩ রান এবং মোহাম্মদ সালমান হোসেন ইমন করেন ২৭ রান। শেষ পর্যন্ত ১৯৭ রানেই থেমে যায় বরিশালের দ্বিতীয় ইনিংস।
খুলনার বোলারদের মধ্যে সফর আলী ছিলেন সবচেয়ে সফল। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। শেখ পারভেজ জীবন পেয়েছেন ৩ উইকেট। সামিউন বশির রাতুল ২টি এবং আফিফ হোসেন ধ্রুব ১টি উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে খুলনা ৪২৬ রানের সংগ্রহ গড়ে। জবাবে মাত্র ৯৪ রানে অলআউট হয় বরিশাল। এতে ৩৩২ রানের লিড পায় খুলনা এবং বরিশালকে ফলোঅন করায়।
ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে পারেনি বরিশাল। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি, এরপর আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ