ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাঙালিকে হাইকোর্ট দেখালে রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক: সরকারকে সতর্ক করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে ‘হাইকোর্ট’ দেখানোর চেষ্টা করা হলে এর জবাব রাজপথে দেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার মতো ‘প্রতাপশালী, জালিম ও স্বৈরাচারী’ হতে পারবে না। শেখ হাসিনাকে তার বিদেশি প্রভুরাও টিকিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, রাড্ডা কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের নয়; এর সব দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে। তিনি দলীয় ফোরাম নিয়ন্ত্রণ, গণভোটের গণরায় কার্যকর, তেল-গ্যাস-বিদ্যুৎসহ জনগণের সমস্যা সমাধানে জবাবদিহির ব্যবস্থা এবং সিন্ডিকেট প্রথা বন্ধের দাবি জানান। পাশাপাশি দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, তারা রাজপথে নামতে ছয় মাস সময় নিয়েছেন। কিন্তু সরকার গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে ‘গাদ্দারি’ করতে ছয় মিনিটও বিলম্ব করেনি। সংসদ সদস্যের শপথ নেওয়ার পর সরকার গঠন ও মন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং এরপর চেয়ার ভাগাভাগি ও চাঁদাবাজি শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মামুনুল হক আরও বলেন, একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে দেশজুড়ে দুটি ভোট হয়েছে। এর একটিতে ‘ইঞ্জিনিয়ারিং’ করে তাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বাংলাদেশের মানুষ সাক্ষী বলেও মন্তব্য করেন। তিনি বলেন, সংসদে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই তাদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তারা সবকিছু সহ্য করেছেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা এনামুল হক মুসাসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। থানা সভাপতি মাওলানা হাশমত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত