×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

৬ দফা ১ দফা হওয়ার কথা, ৮ দফা কীভাবে হলো: রাশেদ খান

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৪:০২:০০

৬ দফা ১ দফা হওয়ার কথা, ৮ দফা কীভাবে হলো: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কোনো আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, জামায়াতের আমির গত লংমার্চে বলেছিলেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে। আর আজকের লংমার্চ থেকে তিনি বলেছেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে। কিন্তু জাতির প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো, তা কি জাতি জানে? যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারেন না, তিনি শুধু জামায়াতি জাতির নেতা হতে পারেন, সমগ্র জাতির নেতা হতে পারেন না।

তিনি বলেন, লংমার্চে জনগণ কীভাবে সাড়া দেবে, তার একটা ধারণা গতকাল ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচি থেকেই মোটামুটি পাওয়া গেছে। সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতিই বেশি মনে হয়েছে। কোনো বাধা না থাকার পরও জাতি সাড়াশব্দ করছে না। এর পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা এনসিপি কখনো করেছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খান আরও বলেন, এই জাতি ভুলে যায়নি যে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনের আগে বলেছিলেন, জামায়াতের নেতৃত্বকে এই দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। কিন্তু নাহিদ ইসলাম যেদিন জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করলেন, সেদিন থেকেই জাতির দুই নেতার কোনো নেতার আহ্বানেই আর সাড়া দিচ্ছে না।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত