ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
কোমরের মাপ বাড়লেই বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি
ডুয়া ডেস্ক: স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে শুধু শরীরের ওজন বা বডি মাস ইনডেক্স (বিএমআই) বিবেচনা করাই যথেষ্ট নয়। কোমরের মাপ এবং শরীরে চর্বি কীভাবে জমেছে, সেটিও গুরুত্বপূর্ণ-নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের গবেষকদের পরিচালিত এ গবেষণায় প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা ১৫টি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য গবেষণার অন্তর্ভুক্ত ছিলেন এবং তাঁদের প্রায় ২০ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণার ফলাফল সম্প্রতি জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজি-তে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, বিএমআই অনুযায়ী স্বাভাবিক বা অতিরিক্ত ওজনের শ্রেণিতে থাকা অনেক মানুষের পেটের অংশে উল্লেখযোগ্য পরিমাণ চর্বি জমা ছিল। বিশেষ করে যাদের কোমরের মাপ বেশি বা কোমর-নিতম্বের অনুপাত বেশি, তাঁদের বিভিন্ন ধরনের হৃদরোগ এবং মৃত্যুর ঝুঁকি ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি ছিল।
গবেষকেরা জানান, বিএমআই মূলত একজন মানুষের উচ্চতার তুলনায় ওজন পরিমাপ করে। কিন্তু শরীরের কোন অংশে চর্বি জমেছে, সে বিষয়ে এটি কোনো তথ্য দেয় না। অথচ পেটের গভীরে অভ্যন্তরীণ অঙ্গগুলোর চারপাশে জমা চর্বি শরীরের জন্য বিশেষভাবে ক্ষতিকর।
এ ধরনের চর্বি প্রদাহ, ইনসুলিন প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং রক্তনালির ক্ষতির সঙ্গে সম্পর্কিত। ফলে হৃদরোগের ঝুঁকি মূল্যায়নে শরীরে চর্বির বণ্টন বিবেচনা করা বিএমআইয়ের তুলনায় আরও কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
গবেষণায় হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেইলিউর, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন এবং হৃদরোগজনিত মৃত্যুসহ বিভিন্ন কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, বিএমআই তুলনামূলকভাবে স্বাভাবিক হলেও পেটের চর্বি বেশি থাকলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।
তবে গবেষণার কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন গবেষকেরা। অংশগ্রহণকারীদের শারীরিক কর্মকাণ্ড, খাদ্যাভ্যাস বা স্থূলতার সঙ্গে সম্পর্কিত জিনগত ঝুঁকি সম্পর্কে তাঁদের কাছে পূর্ণাঙ্গ তথ্য ছিল না। এ ছাড়া কোমরের মাপ ও কোমর-নিতম্বের অনুপাত মাত্র একবার পরিমাপ করা হয়েছিল।
ফলে সময়ের সঙ্গে পেটের চর্বির পরিবর্তন হৃদরোগের ঝুঁকিতে কী ধরনের প্রভাব ফেলে, তা পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গবেষকেরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?